ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:১৫, ১৯ এপ্রিল ২০২১

লাগামছাড়া সংক্রমণ, দিল্লিতে সাতদিনের কারফিউ জারি

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কোনোভাবেই সংক্রমণ আর মৃত্যুর লাগাম টেনে ধরা যাচ্ছে না। এমনকি দেশটির রাজধানী দিল্লিতে প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

এমন পরিস্থিতিতে সোমবার ১৯ এপ্রিল মধ্যরাত থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সাত দিন দিল্লিতে সম্পূর্ণভাবে কারফিউ জারির ঘোষণা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিশ্চিত করেন তিনি।

সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ এপ্রিল দিল্লিতে জারি করা করোনার নতুন গাইডলাইন। যাতে অডিটোরিয়াম, শপিংমল, জিম এবং স্পা পুরোপুরি বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিল ৷ তবে ফের নতুন কোনো কভিড বিষয়ক কোনো বিধি-নিষেধ জারি হবে কি-না সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে নতুন রেকর্ড গড়েছে দিল্লি। সেখানে একদিনে ২৫ হাজার ৪৬২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। একই সময়ে মারা গেছেন ১৬১ জন। এমন পরিস্থিতি নিয়ে আবার আজকে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সংক্রমণ বাড়ার সাথে সাথে দেশের নানা প্রান্ত থেকে অক্সিজেন ঘাটতির খবর আসছে। কেন্দ্র সরকার ৯টি নির্দিষ্ট শিল্প বাদ দিয়ে অন্যান্য সমস্ত শিল্পক্ষেত্রে অক্সিজেন সরবরাহ নিষিদ্ধ করেছে। ২২ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়