আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:৫৫, ১৯ এপ্রিল ২০২১
আন্তর্জাতিক ফ্লাইট চালুর তারিখ জানাল সৌদি আরব
ফাইল ছবি
বিভিন্ন দেশে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। আগের তুলনায় এর তীব্রতাও বেড়েছে। এমন পরিস্থিতিতে আগামী ঈদুল ফিতরের পর আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে সৌদি আরব।
দেশটির করোনা মোকাবিলা কমিটির সেক্রেটারি ডা. তালাল আল-তুয়াইজরি জানিয়েছেন, আগামী ১৭ মে আন্তর্জাতিক ফ্লাইট ফের চালুর দিন নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
এ কর্মকর্তা বলেন, এই সিদ্ধান্তের বিভিন্ন মাত্রা ও পথ রয়েছে এবং ঘোষিত তারিখের আগেই সকল বিবরণ পেতে এখন অধ্যয়ন করা হচ্ছে। এসময় করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহতা বিবেচনা করে দেশবাসীকে অতিজরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানান তিনি।
ভ্রমণের আগে টিকাগ্রহণের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে ডা. তালাল জানান, সৌদিতে ভ্রমণের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে এবং সেগুলো আন্তর্জাতিক ফ্লাইট চালুর আগেই ঘোষণা করা হবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























