ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:২২, ১৯ এপ্রিল ২০২১

ভারত সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বরিস জনসন ও নরেন্দ্র মোদি

বরিস জনসন ও নরেন্দ্র মোদি

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। দেশটিতে কোনোভাবেই সংক্রমণ আর মৃত্যুর লাগাম টেনে ধরা যাচ্ছে না। এ কারণে আগামী ২৫ এপ্রিলের ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের সাম্প্রতিক করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে দেশটিতে সফরে যেতে পারছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এর পরিবর্তে চলতি মাসের শেষ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেদের মধ্যে আলাপ করবেন।

জানা গেছে, নরেন্দ্র মোদি ও জনসন যুক্তরাজ্য এবং ভারতের ভবিষ্যত অংশীদারিত্বসহ বিভিন্ন বিষয়ে নিজেদের পরিকল্পনা নিয়ে কথা বলবেন। তবে সেটা কোথায়, কখন, কিভাবে অনুষ্ঠিত হবে তা এখনও পরিষ্কার নয়।

ওই বিবৃতিতে জানানো হয়েছে, জনসনের ভারত সফর বাতিল হলেও তাদের দু'জনের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকবে। এ বছরের যে কোনো সময় তারা সাক্ষাত করবেন বলেও উল্লেখ করা হয়েছে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। ভারতে টানা পাঁচদিন ধরে দুই লক্ষাধিক নতুন রোগী শনাক্ত হয়েছে। এদিকে সংক্রমণ রোধে দেশটির রাজধানী দিল্লিতে সাতদিনের সম্পূর্ণ কারফিউ জারি করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়