ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:২০, ১৯ এপ্রিল ২০২১

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় পৃথক ৩ টি গোলাগুলির ঘটনা, নিহত ৬

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টার মধ্যে তিনটি পৃথক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। রোববার এসব সহিংসতার সর্বশেষ ঘটনাটি ঘটেছে লুইসিয়ানায়।

লুইসিয়ানার শ্রেভেপোর্ট শহরে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনার তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। হাসপাতালে ভর্তিদের প্রকৃত সংখ্যা বা তাদের অবস্থা কেমন তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

সেখানকার গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ওকসনার্স এলএসইউ হেলথ ও স্থানীয় অন্যান্য হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশের এক মুখপাত্র বলেন, ‘আজ সন্ধায় রাস্তায় একটি যানজটের খবর আমরা পাই। ওই যানজটের সময় একাধিক গুলির শব্দ শোনা গেছে।’

স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় একজন মাথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্যরা একাধিকবার গুলিবিদ্ধ হয়েছেন। শ্রেভেপোর্টে ঘটনাস্থলে পুলিশের কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়েছে।

রোববার টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গোলাগুলিতে তিনজন মারা গেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রশাসন এক সাবেক পুলিশ কর্মকর্তাকে খুঁজছে। এছাড়া আরেক ঘটনায়, রোববার প্রথম প্রহরে উইকনসিনের কেনোশা কাউন্টিতে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত ও দু’জন আহত হয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়