ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩০, ২০ এপ্রিল ২০২১
আপডেট: ১২:৩৭, ২০ এপ্রিল ২০২১

কয়েক মাসের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এক বছরেরও বেশি সময় ধরে তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য এই ভাইরাস। কমার পরিবর্তে এর সংক্রমণ দিনদিন বাড়ছে। এমন অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে কয়েক মাসের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে করোনা।

সোমবার (১৯ এপ্রিল) সাংবাদিক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এবং বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন বিভাগের কর্মী গ্রেটা থুনবার্গ ভার্চুয়াল ওই বৈঠকে একসঙ্গে এ কথা বলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, 'আগামী আগস্ট মাসের মধ্যে আমরা করোনাকে নিয়ন্ত্রণে আনতে পারব। মারণ ব্যাধিকে রুখতে প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জামের সরবরাহ অব্যাহত রয়েছে। খুব দ্রুত আমরা এই বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে পারব।'

টিকার ৭৮০ মিলিয়নেরও বেশি ডোজ ছাড়ার পরও করোনাভাইরাসের প্রবণতা কমেনি। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন, মহামারি এখনই নিয়ন্ত্রণে আসবে না, করোনাকে ঠেকাতে আরও কয়েক মাস সময় লেগে যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, 'করোনা মোকাবিলায় যেভাবে উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশগুলো একযোগে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।'

তবে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ২৫ থেকে ৫৯ বছর বয়সী ব্যক্তিরা যেভাবে করোনা সংক্রমিত হচ্ছেন তা যথেষ্ট উদ্বেগজনক।

এছাড়াও করোনার টিকা গ্রহণের ক্ষেত্রে ধনী দেশগুলোর তুলনায় অপেক্ষাকৃতভাবে দরিদ্র দেশগুলো পিছিয়ে আছে বলে জানান তিনি।

থুনবার্গ বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বের উন্নত দেশগুলোর প্রতি চার জনের মধ্যে একজন করোনার টিকা নিয়েছেন। সেখানে দাঁড়িয়ে দরিদ্র দেশগুলোতে প্রতি ৫০০ জনের মধ্যে মাত্র একজন করোনার ডোজ নিয়েছেন। এছাড়াও করোনা নিয়ে অবহেলা, অসচেতনতা আরও বেশি করে বাড়িয়ে তুলছে এই রোগের প্রার্দুভাব।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়