ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫০, ২০ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৪০, ২০ এপ্রিল ২০২১

যুক্তরাজ্যে ভ্রমণ নিষিদ্ধের তালিকায় ভারত

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এর মধ্যে সেখানে পাওয়া গেছে নতুন একটি ভ্যারিয়েন্ট। এ কারণে ভারতকে যুক্তরাজ্যে ভ্রমণ নিষিদ্ধের তালিকায় যুক্ত করা হয়েছে।

জানা গেছে, দেশটিতে অন্তত ১০৩ জনের শরীরে করোনার নতুন ধরন শনাক্ত করা হয়েছে। এরই প্রেক্ষিতে সোমবার যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এই ঘোষণা দেন।

ম্যাট হ্যানকক জানান, গত ১০ দিন যারা ভারতে আছেন তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। তবে ব্রিটিশ অথবা আইরিশ পাসপোর্ট ব্যবহারকারী কিংবা ব্রিটিশ নাগরিকরা দেশটিতে প্রবেশ করতে পারলেও তাদের সরকারিভাবে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। আগামী শুক্রবার থেকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করবে দেশটি।

এর আগে গত ১৩ এপ্রিল বাংলাদেশ এবং পাকিস্তানকে এই তালিকাভুক্ত করে যুক্তরাজ্য।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে ১ হাজার ৭৬১ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত দেশটিতে দৈনিক সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে ২ লাখ ৫৯ হাজার মানুষের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।

সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ১ মে থেকে ১৮ বছর হলেই টিকা নেয়া যাবে বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে মোট উৎপাদনের ৫০ শতাংশ পূর্বনির্ধারিত মূল্যে কেন্দ্রীয় সরকারকে এবং বাকি অংশ রাজ্য সরকার ও বাজারে বিক্রির জন্য দেয়ার নির্দেশ দিয়েছে সরকার।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়