ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৪, ২০ এপ্রিল ২০২১
আপডেট: ২২:১৪, ২০ এপ্রিল ২০২১

লড়াইরত সৈন্যদের দেখতে গিয়ে প্রাণ হারালেন চাদের প্রেসিডেন্ট

ইদ্রিস ডেবি

ইদ্রিস ডেবি

প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণার পরদিন বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত সৈন্যদের দেখতে গিয়ে প্রাণ হারালেন চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি (৬৮)। দেশটিতে তিন দশকের বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন তিনি।

গত ১১ এপ্রিল দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী ঘোষণার এক দিন পর তার মৃত্যুর খবরটি জানানো হয়। ৭৯ শতাংশ ভোট পান তিনি। বেঁচে থাকলে তিনি ষষ্ঠবারের মতো ক্ষমতায় আসতেন।

মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আজেম বেবমেনদাও আগৌনা রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে এ তথ্য জানান। সরকারি বাহিনীর সাথে বিদ্রোহীদের সংঘর্ষে আহত হয়েছিলেন তিনি। পরে রাজধানী এনজামিনা আনার পথে তার মৃত্যু হয়।

তিনি বলেছেন, চাদের উত্তরাঞ্চলের যুদ্ধক্ষেত্রে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৈন্যদের দেখতে গিয়ে প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি নিহত হন।

এরই মধ্যে দেশটির সরকার ও পার্লামেন্ট ভেঙে দেয়া হয়েছে। পরবর্তী ১৮ মাস সরকার পরিচালনা করবে প্রেসিডেন্ট ইদ্রিসের ৩৭ বছর বয়সী ছেলে কাকার নেতৃত্বে মিলিটারি কাউন্সিল। দেশজুড়ে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

সামরিক বাহিনীর একজন জেনারেল রয়টার্সকে বলেন, ৩০০ বিদ্রোহীকে হত্যা ও ১৫০ জনকে আটক করা হয়েছে। ৫ জন সেনা নিহত ও ৩৬ জন আহত হয়েছে। তবে রয়টার্স এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

৬৮ বছর বয়সী ইদ্রিস দেবি ছিলেন সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা আফ্রিকান নেতাদের অন্যতম। ১৯৯০ সালে এক বিদ্রোহের মধ্য দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। জঙ্গি সংগঠন বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ছিলেন তিনি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়