আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:২১, ২১ এপ্রিল ২০২১
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে প্রাণ গেল কৃষ্ণাঙ্গ কিশোরীর
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে এক কৃষ্ণাঙ্গ কিশোরী। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে অঙ্গরাজ্যের কলম্বাস শহরে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতের চেষ্টা থামাতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। কলম্বাস পুলিশ একটি বডিক্যাম ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা গেছে, মেয়েটিকে গুলি করার আগে কয়েকজন মানুষ মিলে এক ব্যক্তির ওপর হামলা চালাচ্ছে।
পুলিশ জানায়, ভিডিওতে দেখা গেছে একটি কিশোরী মেয়ে দু’জন নারীকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। তখন একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে একটি বাড়ির গাড়ি বের করার আঙ্গিনায় পৌঁছান। তিনি ওই কিশোরীকে লক্ষ্য করে কয়েকবার গুলি করেন (ভিডিওতে চারটি গুলির শব্দ শোনা গেছে)। এরপর মেয়েটি পার্ক করা একটি গাড়ির পাশে মাটিতে পড়ে যায়। একটি ছুরি মেয়েটির পাশে পড়ে থাকতে দেখা গেছে।
ফ্রাঙ্কলিন কাউন্টির শিশু সেবার এক মুখপাত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, নিহত মেয়েটির নাম মা’খিয়া ব্রায়ান্ট। মেয়েটি শিশুকিশোরদের লালন-পালন কেন্দ্রে ছিল।
কলম্বাসের মেয়র অ্যান্ড্রু গিন্থার টুইটারে লিখেছেন, ‘আজ বিকেলে দুঃখজনকভাবে একটি তরুণী মেয়ে প্রাণ হারিয়েছে। আমরা এখনও বিস্তারিত সব কিছু জানি না। এ বিষয়ে আরও তথ্য পাওয়া মাত্র আমরা তা জানাব।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























