ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৪ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৫, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৪৬, ২১ এপ্রিল ২০২১

মহারাষ্ট্রে অক্সিজেন ট্যাঙ্কে লিকেজ, প্রাণ হারালেন ২২ করোনা রোগী

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ ভারত। দেশটিতে প্রতিদিনই শনাক্ত আর মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই মহারাষ্ট্রে একটি অক্সিজেন ট্যাঙ্কার লিকেজের কারণে ২২ করোনা রোগী মারা গেছেন।

জানা গেছে, রাজ্যের নাশিক জেলায় একটি হাসপাতালের বাইরে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে ওই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট ধরে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। ফলে অক্সিজেনের তীব্র সঙ্কটে ২২ করোনা রোগী প্রাণ হারান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের সবাই ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। তাদের অবিরাম অক্সিজেনের সাপোর্টের দরকার। কিন্তু প্রায় ৩০ মিনিট ধরে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় এসব রোগীকে বাঁচানো যায়নি। ওই হাসপাতালে প্রায় ১৫০ জন রোগী ভেন্টিলেটর বা অক্সিজেন সাপোর্টে রয়েছেন।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেস তোপ জানিয়েছেন সরকার এই ঘটনা তদন্ত করবে। তিনি বলেন, আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী, যেসব রোগীরা ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তাদের মৃত্যু হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়