আপডেট: ১৪:৩৩, ২ সেপ্টেম্বর ২০১৯
কমলগঞ্জে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
কমলগঞ্জ : "পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা-২০১৯ শুরু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। পরে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও স্কাউট সম্পাদক শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোসাদ্দেক আহমদ মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ প্রমূখ।
মেলায় দেশীয় নানান ফলের চারার ১২টি স্টল অংশগ্রহণ করেছে। মেলায় উপস্থিত কৃষকদের মাঝে একটি করে দেশীয় ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























