নিজস্ব প্রতিবেদক
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ`ত্যু, একজন মৌলভীবাজারের
ছবি: সংগৃহীত
সিলেট বিভাগে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ও রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মৃত দুই শিশুর একজন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা এবং অন্যজন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলের মৃত শিশুটি ১০ মাস বয়সী এক ছেলে। গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৫ এপ্রিল ভোর ৫টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র ব্রঙ্কোপনিউমোনিয়া ও সন্দেহজনক হামজনিত জটিলতার কারণে শক ও হৃদ্যন্ত্রের অকার্যকারিতায় শিশুটির মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪৫ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
ইএন/এসএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























