ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ২১:৩০, ২১ এপ্রিল ২০২১

‘জনসনের করোনা টিকায় ঝুঁকির চেয়ে উপকার বেশি’

জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন। ফাইল ছবি

জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন। ফাইল ছবি

বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি। সেই সকল দেশে প্রয়োগ করা হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, স্পুনিক ভি, জনসনের টিকার প্রয়োগ। তবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) জানিয়েছে, জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ টিকায় ঝুঁকির চেয়ে উপকারই অনেক বেশি।

এছাড়া এই টিকা থেকে রক্ত জমাট বেঁধে যাওয়ার ঝুঁকি খুবই কম জানিয়ে এই উপসর্গকে ‘খুবই বিরল’ পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে ধরে নেয়া উচিত বলছে সংস্থাটি।

রক্ত জমাট বাঁধার বিষয়ে বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে জনসনের টিকা নেয়া ৭০ লাখেরও বেশি মানুষের মধ্যে মাত্র ৮ জনের দেহে রক্ত জমাট বাঁধার এই বিরল উপসর্গ দেখা গেছে। এর মধ্যে মারা গেছে একজন।

মঙ্গলবার ইএমএ এক বিবৃতিতে বলেছে, রক্ত জমাট বাঁধার উপসর্গকে জনসন অ্যান্ড জনসনের টিকার খুব বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার তালিকাতেই রাখা উচিত। যুক্তরাষ্ট্রে রক্ত জমাট বাঁধার ঘটনাগুলো ঘটেছে টিকা নেয়ার তিন সপ্তাহ পর ৬০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে। তাদের বেশির ভাগই ছিল নারী।

সংস্থাটি বলছে, রক্তে প্লাটিলেট কম থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে রক্ত জমাট বাঁধার সম্পর্ক এর একটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে। কিন্তু কোভিড-১৯ এ আক্রান্ত হলে মানুষের শরীরে রক্ত জমাট বাঁধার ঝুঁকি যতটা বেশি, টিকা গ্রহণের কারণে সেটা হওয়ার ঝুঁকির তার চেয়ে অনেক কম।

তারা বলছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার উপসর্গ আর এখন জনসন অ্যান্ড জনসনের টিকার ক্ষেত্রে দেখা দেয়া সেই একই উপসর্গ খুবই বিরল পার্শ্বপ্রতিক্রিয়া। এই পার্শ্বপ্রতিক্রিয়া থাকার মানে এই নয় যে টিকাগুলো অনিরাপদ।

ইএমএ রক্ত জমাট বাঁধার ঘটনাগুলো পর্যবেক্ষণ করছে। এর আগে রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনা সামনে আসায় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ দেশটিতে জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ টিকা স্থগিত রাখার পরামর্শ দিয়েছিল। যার ভিত্তিতে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকা জনসন অ্যান্ড জনসনের টিকাদান কার্যক্রম স্থগিত করে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়