ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫২, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ২২:৫৩, ২১ এপ্রিল ২০২১

৫৩ নাবিক নিয়ে ইন্দোনেশিয়ান সাবমেরিন নিখোঁজ

কেআরআই নাংগালা-৪০২

কেআরআই নাংগালা-৪০২

৫৩ জন নাবিক নিয়ে ইন্দোনেশিয়ান নৌবাহিনীর একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। বুধবার বালি দ্বীপের উত্তরে মহড়ার সময় সাবমেরিনটি নিখোঁজ হয়।

বিবিসি জানায়, সাবমেরিনটি বালি দ্বীপের উত্তরে একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল। কিন্তু এরপর থেকে সেটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান জানান, কেআরআই নাংগালা-৪০২ নামে ওই সাবমেরিনটি অনুসন্ধানে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে।

এদিকে সাবমেরিনটি খুঁজতে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরের সাহায্য চেয়েছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। তবে সাবমেরিনটি খোঁজার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া প্রশাসন।

বুধবার ভোর রাতে জার্মানির তৈরি কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল (৯৬ কিমি) দূরের পানিতে নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে।

ফার্স্ট অ্যাডমাইরাল জুলিয়াস উইদজোজনো এএফপিকে বলেন, নৌবাহিনী এটিকে খুঁজছে। এই অঞ্চলটি আমাদের পরিচিত, তবে এটি বেশ গভীর।

কয়েকটি সূত্র বলেছে, সাবমেরিনটি গভীর জলে ডুব দেওয়ার পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কেআরআই নাংগালা-৪০২ ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি।

রয়টার্স জানায়, এটি ১৯৭০ এর দশকের শেষের দিকে তৈরি করা হয়েছিল। মাঝখানে মেরামতের জন্য এটিকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। দুই বছর পর ২০১২ সালে এটির মেরামত কাজ শেষ হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়