আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:৫২, ২২ এপ্রিল ২০২১
ভারতে একদিনে ২১শ`র বেশি মৃত্যু, আক্রান্ত ৩ লাখের বেশি
করোনাভাইরাসের আক্রমণ চলছে ভারতে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় হচ্ছে রেকর্ড। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ১০২ জন মারা গেছেন। ভারতে এখন পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। মারা যাওয়া নতুনদের দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৮৪ হাজার ৬৭২ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৫ হাজারের বেশি। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে।
বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যায় ভারত এখন দ্বিতীয় অবস্থানে আছে। করোনা মহামারির শুরু থেকে আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। ভারতের পরই ব্রাজিলের অবস্থান।
বুধবার (২১ এপ্রিল) ভারতের ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রেকর্ড করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শীর্ষ আক্রান্ত মহারাষ্ট্রে গতকাল নতুন করে আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৪৬৮ জন। উত্তরপ্রদেশে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ২১৪; যা মহারাষ্ট্রের বাইরে সর্বোচ্চ।
দিল্লিতে আক্রান্ত কিছুটা কমেছে। মঙ্গলবার ২৮ হাজার ৩৯৫ জন থাকলে বুধবার তা কমে দাঁড়িয়েছে ২৪ হাজার ৬৩৮ জনে। বিশ হাজারের বেশি আক্রান্ত হয়েছে আরও দুই রাজ্যে। রাজ্যগুলো হলো কর্নাটক ২৩ হাজার ৫৫৮ এবং কেরালা ২২ হাজার ৪১৪।
রাজস্থানে ১৪ হাজার ৬২২, মধ্যপ্রদেশে ১৩ হাজার ১০৭, গুজরাটে ১২ হাজার ৫৫৩, বিহার ১২ হাজার ২২২, তামিলনাডুতে ১১ হাজার ৬৮১, পশ্চিমবঙ্গে ১০ হাজার ৭৮৪, হরিয়ানায় ৯ হাজার ৬২৩, ঝাড়খণ্ডে ৫ হাজার ৪১, পাঞ্জাবে ৪ হাজার ৯৭০, উত্তরাখণ্ডে, ৪ হাজার ৮০৭, ওড়িষ্যায় ৪ হাজার ৮৫১, তেলেঙ্গানায় ৬ হাজার ৫৪২ জম্মু ও কাশ্মীরে ২ হাজার ২০৪ ও গোয়ায় ১ হাজার ৫০২।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৬ লাখ ২ হাজার ৫১ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৮৩ হাজার ৩৩০ জন।
আইনিউউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























