আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:২৩, ২২ এপ্রিল ২০২১
বাংলাদেশসহ ১৫০ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সতর্কতা জারি
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশসহ ১৫০ টি দেশ ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে চলতি সপ্তাহেই যোগ হয়েছে ১১৬টি দেশের নাম।
রয়টার্স জানিয়েছে, গত মঙ্গলবারের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ‘ডু নট ট্রাভেল’ বা ‘ভ্রমণ থেকে বিরত থাকুন’ তালিকায় নাম ছিল ৩৪টি দেশের। কিন্তু এখন সেটি ১৫০ তে দাঁড়িয়েছে।
গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ জানিয়েছে, তারা বিশ্বের ৮০ ভাগ দেশকে সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় আনতে পারে। তবে এই সতর্কতা বাধ্যতামূলক নয়, এর মাধ্যমে মার্কিনিদের ওপর কোনও ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়নি বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা জারি করা দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইসরায়েল, মেক্সিকো, জার্মানি, ফিনল্যান্ড, মিসর, তুরস্ক, সুইজারল্যান্ড প্রভৃতি। আর চীন-জাপানের মতো কিছু দেশের ওপর তৃতীয় মাত্রার সতর্কতা জারি রেখেছে মার্কিন কর্তৃপক্ষ।
করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে মার্কিনিদের ইউরোপের অধিকাংশ দেশে ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া ইউরোপের বড় অংশ, চীন, ব্রাজিল, ইরান ও দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি ভ্রমণ করেছেন, এমন অ-মার্কিনিদের যুক্তরাষ্ট্রে প্রবেশও নিষিদ্ধ করেছে ওয়াশিংটন।
মার্কিন প্রশাসনের দাবি, বিভিন্ন দেশে বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি পুনর্মূল্যায়নের ভিত্তিতে এই পদক্ষেপ নেয়া হয়নি। বরং তা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কতা পরিমার্জনের প্রতিফলন, যা যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) বিদ্যমান মহামারি সংক্রান্ত নির্দেশনার ওপর আরও বেশি নির্ভর করবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























