আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২১:৪৪, ২২ এপ্রিল ২০২১
করোনা: পশ্চিমবঙ্গ সফর বাতিল করলেন মোদি
নরেন্দ্র মোদি
ভারতে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করেছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এমন অবস্থায় করোনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার জন্য পশ্চিমবঙ্গে শুক্রবারের সফর বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) টুইটারে মোদি লিখেছেন, ‘আগামীকাল কোভিড- ১৯ এর বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার জন্য আমি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করব। এ কারণে আমি পশ্চিমবঙ্গে যেতে পারব না।’
জানা গেছে, পশ্চিমবঙ্গে শেষ দফা ভোটের আগে একদিনে চারটি সভা করার কথা ছিল মোদির। কিন্তু দেশটিতে করোনা পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই জরুরি বৈঠকের জন্য একসঙ্গে চারটি সভাই বাতিল করেছেন তিনি।
বিজেপির জন্য নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে ১২ বার সফর করেছেন নরেন্দ্র মোদি। শুক্রবার তার ১৩তম রাজনৈতিক সফরের কথা ছিল।
ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সকল রাজনৈতিক দলই প্রচার সংক্ষিপ্ত করেছে। প্রথমে সিপিএম প্রচারণা কাটছাঁট করে। তারপর সেই পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। করোনায় আক্রান্ত হওয়ার আগে পশ্চিমবঙ্গ সফর বাতিল করেছিলেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধীও।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























