আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:০৪, ২৩ এপ্রিল ২০২১
করোনায় বিপর্যস্ত ভারতে একদিনেই সোয়া তিন লাখের বেশি শনাক্ত
ফাইল ছবি
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতে শনাক্ত এবং মৃত্যুর নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে সোয়া ৩ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩২ হাজারের বেশি মানুষ। যা এখন পর্যন্ত বিশ্বের যে কোনো দেশের চেয়ে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। একই সময়ের মধ্যে মারা গেছে ২ হাজার ২৬৩ জন।
ভারতে সক্রিয় রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১ লাখ ৩৭ হাজার ১৮৮ জন। এখন ভারতে মোট সক্রিয় রোগী রয়েছেন ২৪ লাখ ২৮ হাজার ৬১৬ জন। এই সংখ্যা গত বছরের সর্বোচ্চ সক্রিয় রোগীর সংখ্যার প্রায় দ্বিগুণ।
সংক্রমণের এমন পরিস্থিতিতে দেশটির শীর্ষ কয়েকটি হাসপাতালে অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। বিশেষ করে দিল্লির পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানকার কমপক্ষে ছয়টি হাসপাতাল জানিয়েছে, সেখানে অক্সিজেন সঙ্কট তীব্র হয়ে উঠেছে।
ভারতে এখন পর্যন্ত করোনা সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ১৩ জন। ফলে ওই রাজ্যে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৯৪ হাজারের বেশি।
করোনা সংক্রমণে মহারাষ্ট্রের পরেই রয়েছে কেরালা, কর্নাটক, তামিল নাড়ু এবং অন্ধ্র প্রদেশ। কেরালায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৯৯৫ এবং কর্নাটকে ২৫ হাজারের বেশি। এছাড়া দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৬ হাজারের বেশি মানুষ এবং মারা গেছে ৩০৬ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























