আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:১৪, ২৩ এপ্রিল ২০২১
‘আমরা সবাই জানি, ভারত চালাচ্ছেন ভগবান’
ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। ভেঙ্গে পড়েছে দেশটির স্বাস্থ্যখাত। সেখানকার বিভিন্ন হাসপাতালগুলোতে দেখা দিয়েছে অক্সিজেনের ব্যাপক সংকট। এ অবস্থায় দেশটির কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে দিল্লি হাইকোর্ট।
দিল্লির অন্তত ছয়টি হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে গেছে— দিল্লি হাইকোর্টকে বৃহস্পতিবার জানিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। এ কথায় বিচারপতি বিপিন সাঙ্ঘি ও রেখা পাল্লির বেঞ্চ বলেন, ‘‘আমরা সবাই জানি, এই দেশ চালাচ্ছেন ভগবান।’’
দেশটির সংবাদমাধ্যম জানায়, ভারতের রাজধানীর হাসপাতালগুলোতে চলছে অক্সিজেনের হাহাকার। আদালত পর্যন্ত গেছে একাধিক পক্ষ। একাধিক রাজ্যের মাঝে অক্সিজেন নিয়ে চলছে টানাপোড়েন।
দিল্লির রাজীব গান্ধী হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তাদের হাতে মাত্র তিন ঘণ্টার অক্সিজেন আছে। বিকেল পৌনে পাঁচটায় গুরুগ্রামের ফর্টিস হাসপাতালের টুইট, ‘‘আমাদের কাছে আর ৪৫ মিনিটের অক্সিজেন আছে। রাজনাথ সিংহ, অমিত শাহ, মনোহরলাল খট্টর, অশোক গহলৌত— আপনারা কিছু করুন।’’
দিল্লির প্রীত বিহার এলাকার মেট্রো হাসপাতালে বিকেলের পরে আইসিইউ বন্ধ হয়ে যায় অক্সিজেনের অভাবে। অক্সিজেন শেষ হওয়ায় দুপুরের পর থেকে নয়ডার প্রকাশ হাসপাতাল তাদের আইসিইউ-তে থাকা রোগীদের অন্য হাসপাতালে সরানো শুরু করে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, মরণাপন্ন রোগীর আত্মীয়েরা অক্সিজেনের খোঁজে দিল্লি চষে বেড়াচ্ছেন। বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে শুয়ে থাকা ছেলের জন্য অক্সিজেনের খোঁজে বৃদ্ধা মা হাতে-পায়ে ধরছেন হাসপাতাল কর্তৃপক্ষের। দিল্লি ও সংলগ্ন এলাকায় অক্সিজেনের অভাব কার্যত চরমে পৌঁছেছে।
অক্সিজেনের অভাব নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল সরোজ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ও শান্তি মুকুন্দ হাসপাতালও। বিচারপতি সাঙ্ঘি বলেন, ‘‘রাস্তার সাধারণ মানুষের কথা বাদ দিন। আমিও চাইলে সহজে বেড পাব না।’’
পরে অবশ্য হাই কোর্টের নির্দেশে দিল্লির জন্য বরাদ্দ বাড়িয়ে ৭০০ টন অক্সিজেন দিয়েছে কেন্দ্রীয় সরকার।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























