আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:০৭, ২৩ এপ্রিল ২০২১
২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ অর্ধেকে নামানোর ঘোষণা বাইডেনের
জো বাইডেন
আগামী ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ অর্ধেক কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আয়োজিত জলবায়ু সম্মেলনে ভার্চুয়াল লিডার্স সামিটে এ ঘোষণা দেন তিনি।
বাংলাদেশ, চীন, রাশিয়া ও ভারতসহ বিশ্বের ৪০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা ভার্চ্যুয়াল এই সম্মেলনে যোগ দিয়েছেন।
চীনের পর যুক্তরাষ্ট্রই বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে থাকে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কার্বন নিঃসরণ কমানোর বৈশ্বিক উদ্যোগ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন। ক্ষমতায় এলে আবারও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতৃত্বে ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন।
সেই লক্ষ্যে জলবায়ু বিষয়ক দুই দিনের ভার্চুয়াল সম্মেলনে ২০০৫ সালে যে পরিমাণ কার্বন নিঃসরণ হতো ২০৩০ সালের মধ্যে তার ৫০ থেকে ৫২ শতাংশ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ পরিণতি এড়াতে এই দশকেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।
বাইডেনের এই সিদ্ধান্তকে ‘গেম চেঞ্জিং’ বলে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ২০৫০ সালের মধ্যে মার্কিন অর্থনীতিকে পুরোপুরি কার্বন মুক্ত করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে, ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা ৪৬ শতাংশ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদো সুগা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও কার্বন নিঃসরণ ৪০-৪৫ শতাংশ কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























