ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ২৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৩৩, ২৪ এপ্রিল ২০২১

করোনা: রেকর্ডসংখ্যক শনাক্ত ও মৃত্যু দেখল ভারত

করোনায় বিপর্যস্ত ভারত গত ২৪ ঘণ্টায় শনাক্ত এবং মৃত্যুতে নতুন রেকর্ড গড়েছে। দেশটিতে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন মানুষের শরীরে। যা এখন পর্যন্ত একদিনে বিশ্বে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

একই সময়ে মারা গেছেন ২ হাজার ৬২৪ জন। দেশটিতে এর আগে একদিনে এতো মৃত্যু কখনোই হয়নি।

শনিবার (২৪ এপ্রিল) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন। যাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জন।

একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে দিল্লি ও মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় করোনায় মহারাষ্ট্রে ৭৭৩ জন এবং দিল্লিতে ৩৪৮ জন মারা গেছেন।

এদিকে, এই পরিস্থিতিতে ভারতীয় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সঙ্কট। হাসপাতালগুলো থেকে রোগী ও তার স্বজনদের এসএমএস করে জানানো হচ্ছে অক্সিজেন ও বেড সঙ্কটের কথা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়