ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২০, ২৪ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:৩৪, ২৪ এপ্রিল ২০২১

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলেন ট্রুডো দম্পতি

টিকা নিচ্ছেন জাস্টিন ট্রুডো

টিকা নিচ্ছেন জাস্টিন ট্রুডো

করোনাভাইরাসের টিকা নিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো।

শুক্রবার (২৩ এপ্রিল) রাজধানী অটোয়ার একটি ফার্মেসিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯-এর টিকা নেন এই দম্পতি।

টিকা নেয়ার পর ফেসবুক লাইভে এসে ট্রুডো বলেন, ‘আজ সোফি এবং আমি ভ্যাকসিন পেয়ে খুব উচ্ছ্বসিত। আপনাদের পালা এলে আপনারাও অবশ্যই টিকা নেবেন।’

কানাডায় প্রথম করোনা হানা দিয়েছিলো প্রধানমন্ত্রী ট্রুডোর ঘরেই। গত বছর লন্ডন থেকে ফিরেই সোফি গ্রেগোয়ার করোনায় আক্রান্ত হন। দীর্ঘ এক বছরেরও বেশি সময় হলেও তিনি ভ্যাকসিন নেননি।

জাস্টিন মিডিয়াকে জানিয়েছেন, যখন তার পালা আসবে, তখনই নিয়ম মোতাবেক ভ্যাকসিন নেবেন।

এদিকে কানাডাসহ অন্যান্য দেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে বিতর্ক থাকলেও দেশটির শীর্ষ স্থানীয় প্রায় সকল রাজনৈতিক নেতারা এই ডোজ গ্রহণ করেন। তাদের মধ্যে অন্টারিও প্রদেশের মুখ্যমন্ত্রী ডগ ফোর্ড, টরন্টো মেয়র জন টরি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী প্যাটি হাজদু, এনডিপি নেতা জগমিত সিং এবং আরও অনেকেই রয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়