আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:৪৭, ২৫ এপ্রিল ২০২১
ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড, ২৩ রোগীর মৃত্যু
সংগৃহীত
ইরাকের বাগদাদের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন রোগী মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন অনেকেই।
জানা গেছে, শনিবার রাতে ইবনে খাতিব হাসপাতালের অক্সিজেন ট্যাংক বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, দমকলকর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন। হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন অনেকে।
ইরাকের প্রধানমন্ত্রী মু্স্তাফা আল খাদিমি এই দুর্ঘটনাকে ‘মর্মান্তিক’ আখ্যায়িত করে এর কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএনএ তাকে উদ্ধৃত করে জানায়, এখন পর্যন্ত ১২০ জন রোগীর মধ্যে ৯০ জন রোগী ও স্বজনকে উদ্ধার করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি-কে হাসপাতালের একটি সূত্র জানায়, আইসিইউতে প্রায় ৩০ জন রোগী ছিলেন। কভিড-১৯ গুরুতর আক্রান্তদের জন্য ওই ইউনিটটি সংরক্ষিত ছিল।
ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, রোববার ভোর নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























