ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ২৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:৩৬, ২৫ এপ্রিল ২০২১

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। দেশটির বিভিন্ন রাজ্যের হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। দেখা দিয়েছে অক্সিজেন সংকট। দেশটির এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্র ভারত সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। ভারতকে সবরকম সাহায্যের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে ব্লিংকেন বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ভারতের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আমাদের হৃদয় ভারাক্রান্ত। আমাদের সহযোগী দেশ ভারতের সঙ্গে নিবিড়ভাবে আমরা যোগাযোগ রেখেছি। আমরা খুব দ্রুত ভারত এবং ভারতের স্বাস্থ্যকর্মীদের জন্য যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করছি।

হোয়াইট হাউসের জাতীয় সুরক্ষা উপদেষ্টা জেক সুলিভান বলেন যে, যুক্তরাষ্ট্র ভারতকে সাহায্যের জন্য চব্বিশ ঘণ্টা কাজ করছে। ভারতে যেভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে তাতে যুক্তরাষ্ট্র খুব উদ্বিগ্ন। আমরা আমাদের বন্ধু দেশ ভারতের জন্যে সবরকম সাহায্য করব এবং মেডিক্যাল সরঞ্জাম, জীবনদায়ী ওষুধ থেকে ভ্যাকসিন দ্রুত সরবরাহের কাজ করব।

বিশ্বব্যাপী সহায়তা চেয়ে সম্প্রতি একটি বিবৃতি জারি করে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এরপরই মার্কিন চেম্বারস অফ কমার্সের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, কঠিন এই পরিস্থিতিতে রফতানি নিশ্চিতের চেষ্টা করা হবে। যদিও যুক্তরাষ্ট্র তরফে জানানো হয়েছিল, দেশের সবাইকে টিকা দিয়ে তবেই ভারতে টিকার কাঁচামাল রফতানি করবে তারা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়