ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৭, ২৫ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:১১, ২৫ এপ্রিল ২০২১

দিল্লিতে করোনায় প্রতি ঘণ্টায় মারা যাচ্ছেন ১২ জন

দিল্লিতে এভাবেই জ্বলতে থাকে চিতার আগুন

দিল্লিতে এভাবেই জ্বলতে থাকে চিতার আগুন

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ সময় পার করছে ভারত। দেশটিতে কোনোভাবেই করোনার সংক্রমণ ও মৃত্যুতে লাগাম দেয়া সম্ভব হচ্ছে না। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে আড়াই হাজারের বেশি মানুষ মারা গেছেন। যার মধ্যে রাজধানী দিল্লির রয়েছেন ৩৫৭ জন। অর্থাৎ মৃত্যুর মিছিলে সেখানে প্রতি ঘণ্টায় যোগ হচ্ছেন গড়ে ১২ জন।

ভারতের কেন্দ্র সরকারের দেয়া তথ্যমতে, চলতি সপ্তাহে দিল্লিতে প্রতি ঘণ্টায় গড়ে ১২ জনেরও বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে। তবে গত সপ্তাহেই এই সংখ্যা ছিল প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন।

রোববার (২৫ এপ্রিল) রাজ্য সরকার জানিয়েছে, ১৯ থেকে ২৪ এপ্রিল দিল্লিতে করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৭৭ জন। অর্থাৎ ঘণ্টাপ্রতি গড়ে ১২ জনেরও বেশি।

সংক্রমণ বাড়ার সাথে সাথে দিল্লিসহ অন্যান্য রাজ্যে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। মহারাষ্ট্র, কর্নাটক, উত্তরপ্রদেশ, গুজরাটসহ একাধিক রাজ্যে দৈনিক সংক্রমণ হু হু করে বাড়ছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনের তথ্যমতে, গত সোমবার (১৯ এপ্রিল) দিল্লিতে ২৪০ জন কোভিড রোগী মারা গিয়েছিলেন। অর্থাৎ গড়ে ঘণ্টাপ্রতি ১০ জন। তবে পরদিন মঙ্গলবার তা বেড়ে হয় ২৭৭। এরপর বুধ এবং বৃহস্পতিবার যথাক্রমে ২৪৯ ও ৩০০ জনের মৃত্যু হয়। শুক্র এবং শনিবার তা বেড়ে ৩৪৫-এ দাঁড়ায়। শনিবার মোট ৩৫৭ জন মারা যান। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল।

দিল্লিতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দৈনিক সংক্রমণের গতিকে বশে আনা যাচ্ছে না। চলতি সপ্তাহে দৈনিক সংক্রমণ ২৬.১২ শতাংশ থেকে ৩২.২৭ শতাংশে পৌঁছেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়