ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৭, ২৫ এপ্রিল ২০২১
আপডেট: ০০:২৮, ২৬ এপ্রিল ২০২১

৮০ মেট্রিক টন অক্সিজেন দিয়ে ভারতের পাশে সৌদি আরব

করোনায় বিপর্যস্ত ভারতের সাহায্যে এগিয়ে এসেছে সৌদি আরব। ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন দিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে দেশটি। 

রোববার (২৫ এপ্রিল) সৌদি আরবে ভারতীয় দূতাবাসের এক টুইটে এ খবর জানা যায়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের আদানি গ্রুপ ও মেসার্স লিনডের সঙ্গে সমন্বয় করে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করছে সৌদি আরব।

উল্লেখ্য, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ সময় পার করছে ভারত। দেশটিতে কোনোভাবেই করোনার সংক্রমণ ও মৃত্যুতে লাগাম দেয়া সম্ভব হচ্ছে না।

দেশটিতে প্রতিদিনই করোনা শনাক্ত ও সংক্রমণের রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছেন আড়াই হাজারের বেশি মানুষ।

সংক্রমণ বাড়ার সাথে সাথে দেশটির বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। কয়েকটি রাজ্যের একাধিক হাসপাতাল অক্সিজেন শেষ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছে। এমন অবস্থায় অতি প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার দেশের বিভিন্ন রাজ্যে জরুরিভিত্তিতে অক্সিজেন সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়