আইনিউজ ডেস্ক
আপডেট: ১২:৪৫, ২৬ এপ্রিল ২০২১
ভারতে দৈনিক সংক্রমণ সাড়ে ৩ লাখ ছাড়িয়েছে
ফাইল ছবি
ভারতে করোনাভারাসের অবনতিশীল পরিস্থিতি অব্যাহত রয়েছে। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে টানা রেকর্ড গড়ে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি।
ওয়ার্ল্ডোমিটারের সোমবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ৫৪ হাজার ৫৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ২ হাজার ৮০৬ জন। একদিনে শনাক্তের এই সংখ্যা একই সঙ্গে বিশ্ব রেকর্ডও। গত কয়েক দিন ধরে সংক্রমণে নতুন নতুন রেকর্ড গড়ে যাচ্ছে বৈশ্বিক সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারত। একই গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও ভারতে করোনা ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত সর্বোচ্চ। করোনার বৈশ্বিক মৃত্যুর তালিকায় দক্ষিণ এশিয়ার দেশটির অবস্থান অবশ্য চতুর্থ।
এদিকে করোনার ভয়াবহ পরিস্থিতি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ। ইতোমধ্যে বিপুল পরিমাণে অক্সিজেন পাঠিয়েছে সৌদি আরব।
এছাড়া ভারতের পাশে অক্সিজেন তৈরির বিশেষ যন্ত্র ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও কানাড। সাহায্যের প্রস্তাব করেছে চিরবৈরী পাকিস্তানও।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























