ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

বিশ্ব ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১৬:৩০, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৪৯, ২৬ এপ্রিল ২০২১

করোনার ভ্যাকসিন ফেরত দিয়ে গেলো ‘মানবিক চোর’!

চোরের চিরকুট, ‘আমি খুব দুঃখিত। বুঝতেই পারিনি এর মধ্যে করোনার ওষুধ ছিল।’

চোরের চিরকুট, ‘আমি খুব দুঃখিত। বুঝতেই পারিনি এর মধ্যে করোনার ওষুধ ছিল।’

করোনা ভ্যাকসিনের পুরো বাক্স গত বুধবার রাতে হঠাৎ উধাও হয়ে যায়। বাক্সে মূল্যবান জিনিস মনে করেই তা নিয়ে উধাও হয় এক চোর। এ নিয়ে চারিদিকে হুলুস্থুল কাণ্ড। উধাও হয়ে যাওয়া ‘কোভিশিল্ড’ আর কোভ্যাক্সিন’-এর বাক্সে ছিলো ১ হাজার ৭১০টি ডোজ।

‘‘আমি খুব দুঃখিত। বুঝতেই পারিনি এর মধ্যে করোনার ওষুধ ছিল’’।

এমন ঘটনায় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ হতবাক। করোনা টিকা চুরি করলো কে? এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে তখন দুদিন পর খোদ চোরই তা ফেরত দিয়ে গেলো। যেখান থেকে চুরি হয়েছিলো সেখানেই শুক্রবার রাতে টিকাগুলো রেখে যায় সেই চোর। শুধু কি তাই? সাথে একটি চিরকুট রেখে গেছে সেই ‘মানবিক চোর’। তাতে সে লিখেছে ‘‘আমি খুব দুঃখিত। বুঝতেই পারিনি এর মধ্যে করোনার ওষুধ ছিল’’।

ঘটনাটি ঘটেছে ভারতের হারিয়ানা রাজ্যে। এমন খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, ‘জিন্দের যে হাসপাতাল থেকে কোভিড টিকার ডোজে ভরা বাক্সটি বুধবার উধাও হয়েছিল, শুক্রবার সেই হাসপাতাল চত্বরে একটি চায়ের দোকানে পাওয়া যায় সেই বাক্সটি। পাশে ছিল একটি চিরকুট। তাতে সেই ‘চোর’ হিন্দিতে লিখেছে, সরি, পাতা নেহি থা ইসমে করোনা কি দাওয়াই থি (আমি খুব দুঃখিত। বুঝতেই পারিনি এর মধ্যে করোনার ওষুধ ছিল)।

চোরের এমন কাণ্ডে অনেকেই তাকে ‘মানবিক চোর’ বলছেন। ওই বাক্সে ছিল কোভিশিল্ড টিকার ১ হাজার ২৭০টি আর কোভ্যাকসিন টিকার ৪৪০টি ডোজ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়