ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৬, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:৪৬, ২৬ এপ্রিল ২০২১

বুর্জ খলিফায় ভেসে উঠল ‘স্টে স্ট্রং ইন্ডিয়া’

বুর্জ খলিফায় লাইট শো

বুর্জ খলিফায় লাইট শো

বিশ্বের উচ্চতম বহুতল ভবন সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফা। সেখানে রোববার রাতে ফুটে উঠল ভারতের জাতীয় পতাকা। আর, লেখা ভেসে উঠল ‘স্টে স্ট্রং ইন্ডিয়া’ অর্থাৎ মহামারির পরিস্থিতিতে শক্ত থাকো ভারত।

সম্প্রতি করোনাভাইরাসের প্রকোপে খারাপ সময় পার করছে ভারত। দেশটিতে ভাইরাসটির সংক্রমণ আর মৃত্যুতে লাগাম টানতে পারছে না কর্তৃপক্ষ। বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। আর হাসপাতালের সিট পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে করোনা রোগীদের জন্য।

এমন সময়ে ভারতকে সাহস জুগিয়ে বুর্জ খলিফায় লাইট শোতে ভারতীয় পতাকা প্রদর্শিত। হ্যাশট্যাগে বার্তা দেওয়া হয় ‘স্টে স্ট্রং ইন্ডিয়া’।

এছাড়া ভারতের পাশে থাকার বার্তা দিয়ে টুইটও করে বুর্জ খলিফা কর্তৃপক্ষ। টুইটার হ্যান্ডেলে লেখা হয়, ভারতের এখন খুব কঠিন সময়। আমাদের পক্ষ থেকে ভারত ও ভারতবাসীর জন্য প্রার্থনা ও শুভকামনা রইল।

বুর্জ খলিফার এমন পদক্ষেপের প্রশংসা করেছেন নেটিজেনেরা।

উল্লেখ্য, ভারতে গত ২৪ ঘণ্টায় তিন লাখ ৫২ হাজার ৯৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মারা গেছেন দুই হাজার ৮১২ জন।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বের কোনো দেশে এক দিনে এত মানুষের করোনা শনাক্ত হয়নি। গত পাঁচ দিন ধরে ভারতে করোনা সংক্রমণের রেকর্ড হয়ে চলেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়