আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০০:২৭, ২৭ এপ্রিল ২০২১
মাস্ক না পরায় জরিমানা গুনলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরার পরামর্শ দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। আর এমন পরিস্থিতিতে বৈঠকে মাস্ক না পরায় জরিমানা গুনলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা।
সোমবার সকালে অনুষ্ঠিত ওই বৈঠকের একটি ছবি থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ তার ফেসবুকে পোস্ট করেন। যেখানে দেখা যায়, মাস্ক ছাড়াই তিনি বৈঠকে অংশ নিচ্ছেন। ছবিটি প্রকাশের পরই প্রায়ুথকে ছয় হাজার বাথ (১৯০ মার্কিন ডলার) জরিমানা করা হয়। বিষয়টি জানান, জানান ব্যাংককের গভর্নর অশ্বিন ওয়ানমুয়াং।
অশ্বিন সোমবার তার অফিসিয়াল ফেসবুকে এ তথ্য উল্লেখ করে জানান, আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি এটা কোভিড-১৯ এর বিরুদ্ধে আরোপিত স্বাস্থ্যবিধির লঙ্ঘন। তিনি জরিমানা দিতে রাজি হয়েছেন।
প্রধানমন্ত্রী প্রায়ুথ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে ফেসবুকে পোস্ট করা বৈঠকের ছবিতে একমাত্র তাকেই মাস্ক ছাড়া দেখা যায়। বাকি সবার মুখে মাস্ক ছিল।
অশ্বিন জানান, প্রধানমন্ত্রী ব্যাংককের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের তিনি মাস্ক পরার স্থানীয় নিয়ম লঙ্ঘন করেছেন কিনা সেটা নিয়ে তদন্ত করতে বলেছেন।
রাজধানী ব্যাংককসহ থাইল্যান্ডের ৪৮টি প্রদেশে মাস্ক পরার বাধ্যবাধকতার সময় বাড়ানো হয়েছে এবং নিয়ম আরো কঠোর করা হয়েছে। সেখানে এখন একমাত্র বসতবাড়ির ভেতর ছাড়া সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক। এমনকি ব্যক্তিগত গাড়িতে একজনের বেশি আরোহী থাকলেও মাস্ক পরতে হবে।
সোমবার থেকেই নতুন এই নিয়ম কার্যকর হয় এবং সম্ভবত প্রধানমন্ত্রী প্রায়ুথই প্রথম ব্যক্তি যিনি ওই আইনে প্রথম জরিমানা দিতে যাচ্ছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























