আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:৩৩, ২৭ এপ্রিল ২০২১
করোনায় বিধ্বস্ত ভারত: বাইডেনের সাথে মোদির ফোনালাপ
করোনাভাইরাসের আক্রমণে বিধ্বস্ত ভারত। সংক্রমণের হার জানাচ্ছে ভারতে করোনা আরও ভয়াবহ রূপ ধারণ করতে চলেছে। এমন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (২৬ এপ্রিল) রাতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। দু’দেশের রাষ্ট্রনেতার মধ্যে করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়েই আলোচনা হয়।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে থাবা বসিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি এই পরিস্থিতিতে ভারতকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
এর আগে ভারতে কোভিশিল্ডের কাঁচামাল রপ্তানি না করার যে সিদ্ধান্ত মার্কিন প্রশাসন নিয়েছিল, তা নিয়ে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছিল। তবে শেষপর্যন্ত ভারতের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র।
ভারতে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আগের রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। প্রচণ্ড অক্সিজেন সংকটে মৃত্যু হয়েছে বহু মানুষের। মর্গ ও শ্মশানে ভিড় পড়ে গেছে। শ্মশানে জায়গার সংকুলান না হওয়ায় দিল্লিসহ কয়েক রাজ্যে গণচিতা তৈরি করা হয়েছে। তাতেও কুলিয়ে উঠতে পারছেন না সংশ্লিষ্টরা।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























