ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৪, ২৭ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৪৩, ২৭ এপ্রিল ২০২১

ভারতের করোনা পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক: ডব্লিউএইচও

তেদ্রোস আধানম গেব্রেয়েসুস

তেদ্রোস আধানম গেব্রেয়েসুস

করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়েসুস বলছেন, দেশটির পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক।

ডব্লিউএইচও প্রধান জানিয়েছেন, এই সংকট মোকাবিলায় তার সংস্থা ভারতকে দ্রুত সহায়তার ব্যবস্থা করছে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি সরঞ্জাম সরবরাহে যতটুকু পারছে চেষ্টা করছে।

তিনি বলেন, হাজার হাজার অক্সিজেন কনসেনট্রেটর, ভ্রাম্যমাণ ফিল্ড হাসপাতাল এবং গবেষণাগারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করছেন তারা।

মহামারী মোকাবিলায় ভারতকে সহায়তা করার জন্য দুই হাজার ৬০০ জনের বেশি বিশেষজ্ঞকে কাজে লাগানো হচ্ছে বলেও জানিয়েছেন গেব্রেয়েসুস।

উল্লেখ্য, ভারতে করোনা মহামারী ভয়াবহ আকার ধারণ করেছে। রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। চলছে অক্সিজেনের তীব্র সংকট। মহামারীর সর্বশেষ ‘হটস্পট’ হয়ে উঠেছে প্রায় ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারত।

ইতোমধ্যে ভারতকে সহায়তা করতে ভেন্টিলেটর এবং টিকা তৈরির কাঁচামাল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আরও অনেক দেশ সহায়তার হাত বাড়িয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়