আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:১১, ২৭ এপ্রিল ২০২১
ভারতের সাথে যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ করল অস্ট্রেলিয়া
ফাইল ছবি
ভারতে করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। এমন অবস্থায় দেশটির সাথে যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ করেছে অস্ট্রেলিয়া। আগামী ১৫ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘ভারত থেকে আসা যাত্রীদের মাধ্যমে অস্ট্রেলিয়ায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপাতত ১৫ মে পর্যন্ত এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার পরে পরিস্থিতি খতিয়ে দেখে আমরা সিদ্ধান্ত নেব।
এমন সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়েছেন ভারতে থাকা বহু অস্ট্রেলীয় নাগরিক।
ওয়ার্ল্ডোমিটারের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ১৯ হাজার ৪৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২ হাজার ৭৬৪ জন।
ভারতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এরইমধ্যে একাধিক দেশ ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল অস্ট্রেলিয়ার নামও।
এদিকে করোনার দ্বিতীয় ঢেউ রুখতে লকডাউন এবং কন্টেনমেন্ট জোন ঘোষণায় রাজ্য সরকারগুলোর জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে রাজ্য প্রশাসনগুলোকে লিখিতভাবে নির্দেশনা দিয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























