ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৪ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮, ২৮ এপ্রিল ২০২১
আপডেট: ১২:০০, ২৮ এপ্রিল ২০২১

মাস্ক ছাড়াই চলাফেরা করবে আমেরিকানরা

করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মাস্কের প্রস্তাব দিয়েছিলো যুক্তরাষ্ট্র। এবার এই যুক্তরাষ্ট্রই মাস্ক ছাড়া নাগরিকদের চলার অনুমতি দিচ্ছে। তবে, এইক্ষেত্রে কোভিড-১৯ টিকা নেয়া নাগরিকদের জন্য শুধুমাত্র এই অনুমতি। 

নাগরিকদের মাস্ক ছাড়া ঘরের বাইরে যাওয়ার অনুমতি দিতে স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তাদের চাপ প্রয়োগ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই ভাইরাস নির্দেশিকায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে দেশটি। 

সিএনএন জানিয়েছে, শিগগিরই রাষ্ট্রপতি জো বাইডেন রোগ নিরাময় ও প্রতিরোধের জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রগুলিতে নতুন নির্দেশনা জারি করবেন। তখন ভ্যাকসিন নেওয়াদের মাস্ক ছাড়া বাইরে যাওয়ার সুযোগের এই ঘোষণা আসতে পারে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে ২৩ কোটির বেশি টিকা দেয়া হয়েছে। এ অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বসন্তের উষ্ণ আবহাওয়ায় বিধিনিষেধ কিছুটা শিথিল করার পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ আপডেট অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ কোটিতে পৌঁছেছে। মৃত্যু হয়েছে সাড়ে ৩১ লাখের কাছাকাছি। একদিনে বিশ্বে নতুন করে ১৪ হাজার ৮২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৩০ হাজার ৮২২ জনের শরীরে। সারা বিশ্বে করোনাভাইরাসের আপডেট জানতে ক্লিক করুন...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়