আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:৩৬, ২৮ এপ্রিল ২০২১
ভূমিকম্পে ভেঙে পড়ল পাহাড়ের অংশ (ভিডিও)
ভিডিও থেকে সংগৃহীত
বুধবার সকালে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের একাধিক জেলা ভূমিকম্পে কেঁপে উঠেছে। যা অনুভূত হয়েছে বাংলাদেশ, মিয়ানমার, ভুটান ও চীনের বিভিন্ন স্থানে।
কম্পনের উৎপত্তিস্থল গুয়াহাটি থেকে ১৬০ কিমি উত্তর পূর্বের শোনিতপুর। উপকেন্দ্র আসামের তেজপুর। রিখটার স্কেলে মাত্রা ৬.৪। এই ভূমিকম্পে আসামের বাড়ি ও রাস্তায় ফাটল দেখা যায়। এমনকি ভেঙে পড়েছে একটি পাহাড়ের অংশও।
ভারতীয় গণমাধ্যম জানায়, আসামের উদলগিরি জেলায় অরুণাচল প্রদেশ ও ভুটান সীমান্তে অবস্থিত ভৈরবকুণ্ড পাহাড়ের একটি অংশ ভেঙে পড়েছে প্রবল কম্পনে। সেই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ধীরে ধীরে পাহাড়ের একটি অংশ ভেঙে পড়ছে। মুহূর্তের মধ্যে এই ভিডিও ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে।
বুধবার ভারতীয় সময় সকাল ৭টা ৫১ মিনিটে শোণিতপুরে প্রথম কম্পন অনুভূত হয়। তারপর ৭টা ৫৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলায়।
এছাড়া মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণের কিছু জেলাতেও কম্পন অনুভব করেন বাসিন্দারা। কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে খবর।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























