আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২২:৩৬, ২৮ এপ্রিল ২০২১
করোনার ওষুধ আনতে চায় ফাইজার!
ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা
করোনা প্রতিরোধে দুটি ওষুধ নিয়ে কাজ করছে ফাইজার। যার মধ্যে একটি মুখে খাওয়ার, অন্যটি ইনজেকশনের মাধ্যমে দেয়ার। আগামী বছর ওষুধ দুটি বাজারে আনতে চায় ফাইজার কর্তৃপক্ষ।
ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেন ‘আমরা আসলে দুটি বিষয় নিয়ে কাজ করছি, একটি ইনজেকশন আরেকটি ওরাল (অ্যান্টিভাইরাল)। আমাদের বিশেষ নজর মুখে খাওয়ার ওষুধটির দিকে।’
তিনি বলেন, ‘সব কিছু ঠিক থাকলে, যে গতিতে আমরা কাজ করছি এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো একইভাবে কাজ করলে আমি আশা করছি এই বছরের শেষ দিকে আনতে পারব।’
এর আগে ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা মন্তব্য করেছিলেন, টিকা নেওয়ার পরে ১২ মাসের মধ্যে তৃতীয় বুস্টার ডোজ প্রয়োজন হতে পারে। প্রতি বছরও টিকা লাগতে পারে ....বিস্তারিত
করোনার চিকিৎসায় এখন পর্যন্ত একটি ‘অ্যান্টি-ভাইরাল’ ওষুধ অনুমোদন পেয়েছে। সেটির নাম রেমডিসিভির। এটি একটি ইনজেকশন। ওষুধটির প্রস্ততকারক মার্কিন কোম্পানি গিলিয়াড সায়েন্সেস।
উল্লেখ্য, বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য গত বছরের ডিসেম্বরে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার অনুমোদন দেয়। পরে অন্যান্য দেশও জরুরি ব্যবহারের জন্য এই টিকার অনুমোদন দেয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























