আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:২১, ১১ মে ২০২১
গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ২১
গত তিনদিন ধরে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে হামলা চালানোর পর এবার গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে বলে জানা যায়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। নিহতদের মধ্যে ৯ শিশুও রয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি।
তিন দিন ধরে জেরুজালেমের আল আকসা চত্বরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর হামলা করছে। এতে কয়েকশ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এর জেরে সোমবার ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। এর জবাবে মুহুর্মুহু বিমান হামলা চালায় ইসরায়েল।
শুক্রবার থেকে আল আকসা প্রাঙ্গনের ইসরায়েলি বাহিনী হামলা চালালেও সোমবার মসজিদের ভেতরে তাণ্ডব চালায় তারা। এদিন মসজিদ চত্বরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিশিখা এত বড় ও উজ্জ্বল ছিল যে, পূর্ব জেরুজালেমের শহরের বিভিন্ন প্রান্ত থেকে দেখা গেছে সেই আগুনের শিখা।
অবৈধভাবে ফিলিস্তিনিদের বসতি উচ্ছেদে জেরে আল-আকসায় মুসল্লিদের তাড়িয়ে দিতে চাইলে প্রথমে ইহুদি সেটেলারদের সঙ্গে কথাকাটাকাটি ও সংঘর্ষ শুরু হয়। এ সময় ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। বিস্তারিত...
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর আহত ও গুলিবিদ্ধ ৮৮ জন ফিলিস্তিনিকে জেরুজালেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিস্ফোরণের ফলে ইসরায়েল পুলিশ বাহিনীর সদস্যসহ সে সময় মসজিদ চত্বর ও তার আশাপাশের এলাকার অন্তত ৩৩১ জন আহত হয়েছেন।
হামলার রেশ কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় দফায় পরের দিনও আবার হামলা করেছে ইসরায়েল। হামলার পর ইসরায়েলি বাহিনীর দিকে ইট-পাটকেল ছোঁড়ে ফিলিস্তিনিরা। এসময় ইসরায়েলি বাহিনী স্টান গ্রেনেড এবং জল কামান ব্যবহার করেছে। এতে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। বিস্তারিত...
বিবিসির খবরে বলা হয়েছে, ফিলিস্তিনিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে। পুরনো শহরের দামেস্ক গেটের কাছে আগুন জ্বালিয়ে দেয়।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৮০ জন ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, অন্তত একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























