নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৫০, ১ জুন ২০২১
করোনা: মৃত্যু ৩৫ লাখ ৪৬ হাজার, আক্রান্ত ১৭ কোটি ৫ লাখ
ফাইল ছবি
প্রতিদিনই বিশ্ব মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন অসংখ্য মানুষ। বেড়েই চলেছে এ ভাইরাসের বিস্তার। ইতোমধ্যে করোনায় মারা গেছেন ৩৫ লাখের বেশি মানুষ। আক্রান্ত ১৭ কোটির বেশি।
মঙ্গলবার (১ জুন) সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ কোটি পাঁচ লাখ ৮০ হাজার ৩৬২ জন এবং মারা গেছেন ৩৫ লাখ ৪৬ হাজার ৭৩১ জন।
এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩২ লাখ ৬৪ হাজার ৩৮০ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৯৪ হাজার ৫৬৮ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন দুই কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৫৩৪ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ২৯ হাজার ১০০ জন।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৫৫৪ জন এবং মারা গেছেন চার লাখ ৬২ হাজার ৭৯১ জন।
এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনার ভ্যাকসিন নিয়েছেন ১৮৯ কোটি ৪১ লাখ ৫৯ হাজার ৮১ জন।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১২ হাজার ৬১৯ জন। আক্রান্ত আট লাখ ৫৪০ জন।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























