আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:০৫, ১ জুন ২০২১
৩৫ দিন পর ভারতে করোনায় মৃত্যু ৩ হাজারের নিচে
করোনাভাইরাসের বিপর্যস্ত বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে সংক্রমণ ও মৃত্যু কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৫ জনের। গত ২৭ এপ্রিলের পর মঙ্গলবার প্রথমবার দৈনিক মৃত্যু ৩ হাজারের নিচে নামল। এখন পর্যন্ত ভারতে করোনাভাইরাস প্রাণ কেড়েছে ৩ লাখ ৩১ হাজার ৮৯৫ জনের।
এদিকে, ভারতে ৫১ দিন পর দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫১০ জন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, নতুন এই আক্রান্ত মিলিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জন।
দৈনিক সংক্রমণ কম এবং দৈনিক সুস্থ বেশি হওয়ার জেরে ভারতে সক্রিয় রোগীর সংখ্যাও কমছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১ লাখ ৩০ হাজারেরও বেশি। আপাতত ভারতে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার জন।
মোট আক্রান্ত কমায় রাজ্যগুলোর সংক্রমণ হারও নামতে শুরু করেছে।
মহারাষ্ট্রের দৈনিক আক্রান্ত নেমেছে ১৫ হাজারের ঘরে। কর্নাটক এবং কেরালায় তা যথাক্রমে ১৬ হাজার ৬০৪ এবং ১২ হাজার ৩০০ জন। গত দুই দিন ধরে তামিলনাড়ুর দৈনিক সংক্রমণও ৩০ হাজারের নিচে থাকছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৯৩৬ জন।
অন্ধ্রপ্রদেশে আক্রান্ত নেমেছে ৭ হাজারের ঘরে। পশ্চিমবঙ্গে তা ১০ হাজারের ঘরে। ওড়িশাতেও দৈনিক সংক্রমণ হচ্ছে ১০ হাজারের কম। আসামে তা সাড়ে ৩ হাজারের কম এবং পঞ্জাবে তা আড়াই হাজারের আশপাশে।
এ ছাড়া উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে, তেলঙ্গানা, বিহার, হরিয়ানার মতো রাজ্যে দৈনিক আক্রান্ত ২ হাজারে নিচে নেমেছে। দিল্লি, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশে ১ হাজারের কম মানুষ আক্রান্ত হচ্ছেন গত কয়েক দিন ধরেই।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























