ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৪, ১ জুন ২০২১
আপডেট: ১৬:৪৪, ১ জুন ২০২১

টানা ৩ মাস বেতন নেবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা

করোনাভাইরাস পরিস্থিতির কারণে মঙ্গলবার (১ জুন) থেকে দুই সপ্তাহের কড়া লকডাউন শুরু হয়েছে। এদিকে মহামারির কারণে ৩ মাস বেতন নেবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এবং তার মন্ত্রিসভার সদস্যরা।

চলতি জুন মাস থেকে টানা তিন মাস বেতন হাতে পাবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রি মহিউদ্দিন ইয়াসিন এবং তার মন্ত্রিসভার সদস্যরা।

মহামারি মোকাবিলায় কাজ করা দেশটির সম্মুখ যোদ্ধা ও সাধারণ মালয়েশীয় নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

দেশটির প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের মাসিক বেতন করোনা মহামারি মোকাবিলার অংশ হিসেবে মালয়েশিয়ার ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ট্রাস্ট ফান্ডে বেতনের পুরো টাকাই প্রদান করা হবে।  

আরও পড়ুন: লকডাউনে মালয়েশিয়া: ৪০ বিলিয়ন রিঙ্গিতের প্যাকেজ ঘোষণা

মহামারি মোকাবিলায় সরকারের আর্থিক সহায়তা নিয়ে সোমবার দেওয়া এক বিশেষ ভাষণে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন।

করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বের মতো বিপর্যস্ত মালয়েশিয়াও। তবে মহামারি মোকাবিলায় সবার নিজ নিজ অবস্থান থেকে চালানো প্রচেষ্টার প্রশংসা করে মহিউদ্দিন ইয়াসিন বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে সরকার ও সামাজিক ভাবে সবার এক সঙ্গে এগিয়ে যেতে হবে।

দেশের সবাইকে করোনা বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা মহামারি শিগগিরই শেষ হোক, এটাই প্রার্থনা করি। সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করা সকলের প্রতি শক্ত থাকার আহ্বান জানাচ্ছি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়