আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:১১, ১ জুন ২০২১
চীনে এইচ১০এন৩ বার্ড ফ্লুতে আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত
বিশ্বের প্রথমবারের মতো মানবদেহে শনাক্ত হয়েছে এইচ১০এন৩ বার্ড ফ্লু। চীনের পূর্বাঞ্চলের জিয়াংশু প্রদেশে ৪১ বছর বয়সী এক ব্যক্তির শরীরে বার্ড ফ্লুর এই ধরনটি শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১ জুন) এ তথ্য নিশ্চিত করেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)।
জানা গেছে, গত ২৮ এপ্রিল জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরে এইচ১০এন৩ এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ শনাক্ত হয় সেদিনই।
এনএইচসি জানিয়েছে, বার্ড ফ্লুতে আক্রান্ত ওই ব্যক্তির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। তবে তিনি কিভাবে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি এনএইচসি।
চীনা স্বাস্থ্য কমিশনের তথ্যমতে, এইচ১০এন৩ কম সংক্রামক ও তুলনামূলক কম গুরুতর। প্রধানত পোল্ট্রি খাতে দেখা যাওয়া ভাইরাসের এই ধরনটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।
অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার বেশ কিছু আলাদা আলাদা ধরন চীনে ছড়িয়ে রয়েছে এবং এর কিছু বিক্ষিপ্তভাবে মানুষকে আক্রান্ত করে, বিশেষ করে যারা হাঁস-মুরগী নিয়ে কাজ করে তাদের শরীরে।
২০১৬-১৭ সালে বার্ড ফ্লুয়ের এইচ৭এন৯ ধরণে প্রাণ হারায় প্রায় ৩০০ জন, এরপরে আর সেই ধরনের সংক্রমণ দেখা যায়নি। এর আগে বিশ্বে কোথাও এইচ১০এন৩ ধরনে সংক্রমণ দেখা যায়নি বলে জানিয়েছে এনএইচসি।
সূত্র: রয়টার্স
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























