ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৭, ১ জুন ২০২১
আপডেট: ২৩:৪৪, ১ জুন ২০২১

করোনায় ভারতে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল

করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত ভারতে এখনও সংক্রমণ ও মৃত্যুতে লাগাম টেনে উঠতে পারে নি সরকার। এ কারণে বাতিল করা হয়েছে চলতি বছরের সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। 

সিবিএসইয় জানিয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা এবং সবপক্ষের আলোচনার ভিত্তিতে এবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়মের মধ্যে উপযুক্ত পদ্ধতি মেনে শিক্ষার্থীদের নাম্বার দেওয়া হবে। গত বছরের মতো এবারও যদি কোনও শিক্ষার্থী নিজেদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হয়, তাহলে পরীক্ষা দিতে পারবেন। পরিস্থিতি উপযুক্ত হলে সেই পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, 'দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল হয়ে হওয়ায় আমি স্বস্তি পেয়েছি। ছেলেমেয়েদের স্বাস্থ্যের বিষয়ে আমরা সবাই অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম। বড়সড় স্বস্তি।'

উল্লেখ্য, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৫ জনের। এখন সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫১০ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়