ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪২, ১ জুন ২০২১
আপডেট: ২৩:৪৬, ১ জুন ২০২১

মসজিদের মাইকে আওয়াজ কমানোর ব্যাখ্যা দিল সৌদি কর্তৃপক্ষ

শব্দদূষণ রোধে জনগণের অনুরোধের প্রেক্ষিতে মসজিদে মাইকের আওয়াজ কমানোর নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া। তাই এ সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল লতিফ আল-শেখ। 

আল জাজিরা জানিয়েছে, সরকারি নির্দেশে লাউডস্পিকারের ব্যবহার সীমিত করা হয়েছে। স্পিকারের সর্বোচ্চ শব্দের মাত্রা যন্ত্রে নির্ধারিত শব্দের এক-তৃতীয়াংশের বেশি হতে পারবে না। এমনকি আজানের পর মাইক বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়। রক্ষণশীল দেশটিতে এ নির্দেশনা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে।

এ বিষয়ে মন্ত্রী আবদুল লতিফ আল-শেখ বলেন, নাগরিকদের কাছ থেকে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার লাউডস্পিকারের ব্যবহার সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন জনগণের অভিযোগ, উচ্চশব্দের কারণে শিশুদের পাশাপাশি বয়স্কদেরও সমস্যা হচ্ছে। তাছাড়া যারা নামাজ পড়েন তারা আজান শোনার অপেক্ষায় থাকেন না। তাই মাইকের শব্দ কমানোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়