আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:৫৫, ২ জুন ২০২১
কাবুলে বোমা হামলায় নিহত ১০
যুদ্ধ-বিগ্রহে দীর্ণ আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। মঙ্গলবার প্রথমে দুটি বোমা হামলা চালানো হয় পশ্চিম কাবুল। এখানে হতাহতের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া অন্য হামলাটি হয় উত্তর কাবুলে। যেখানে কোনো প্রাণহানি হয়নি। তবে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বৈদ্যুতিক গ্রিড।
দেশটির হাজারা জাতিগোষ্ঠীকে কেন্দ্র করে প্রথম বোমা হামলাটি চালানো হয়। কারণ হামলাটির স্থানে হাজারা জাতিগোষ্ঠীটির বসবাস রয়েছে। হামলাটি হয় হাজারা নেতা মোহাম্মদ মোহাকিক এর বাড়ির কাছে একটি শিয়া মসজিদের সামনে। বেশিরভাগ হাজারা জনগোষ্ঠীই শিয়া মতের অনুসারী।
তবে দ্বিতীয় বোমা হামলাটির কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলার পর স্থান দুটি ঘিরে রেখেছে পুলিশ। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
এদিকে এখন পর্যন্ত এ হামলায় দায় স্বীকার করেনি কেউ। এর আগে দেশটির শিয়া মতাবলম্বীদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছিল আইএসআইএল। আফগানিস্তানে ৩৬ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ২০ শতাংশ শিয়া জনগোষ্ঠী।
এর আগে কাবুলে বেশ কিছু হামলায় নিজেদের সংশ্লিষ্টতা ছিল বলে জানিয়েছে আইএসআইএল। গত ৮ মে কাবুলে একটি গাড়ি বোমা হামলায় ৯০ জন নিহত হয়। এ ঘটনায় জড়িত থাকার কথা জানিয়েছিল আইএসআইএল।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























