আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২২:৪৩, ২ জুন ২০২১
১০ মাস পর মৃত্যুহীন দিন দেখল ব্রিটেন
গত বছরের জুলাইয়ের পর ২৪ ঘণ্টায় ব্রিটেনে করোনায় একজনের মৃত্যু হয়নি। প্রায় এক বছর পর এমন একটি মৃত্যুহীন দিন কাটাল দেশটি। ফলে দেশটির গণমাধ্যমে উচ্ছ্বাস চলছে। প্রায় প্রতিটি পত্রিকার প্রধান খবর হিসেবে ঠাঁই পেয়েছে সরকারি এই পরিসংখ্যান।
বিবিসি জানিয়েছে, প্রকাশিত হিসাবে নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৬৫ জন।
করোনায় পৃথিবীর যেকটি দেশ ভয়াবহ ক্ষতিতে পড়েছে, তাদের মধ্যে অন্যতম ব্রিটেন। সেখানে ১ লাখ ২৮ হাজারের মতো মানুষ প্রাণ হারিয়েছেন চীন থেকে ছড়িয়ে পড়া রোগটিতে।
ভ্যাকসিন আসার পর ইংল্যান্ডই দ্রুত গতিতে কোভিড মোকাবিলা শুরু করে। এরপর ধীরে ধীরে কমতে থাকে প্রকোপ। কিন্তু গত কয়েক মাসে ভারতীয় ভ্যারিয়েন্টের দাপটে আবার চিন্তায় পড়ে দেশটি।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলছেন, ‘এই সংবাদে দেশবাসী খুশি হবে।’
‘ভ্যাকসিন স্পষ্টতই কাজ করছে-আপনাকে এবং আপনার চারপাশের প্রিয়জনকে রক্ষা করছে।’
‘কিন্তু ভালো সংবাদের পরে আমরা জানি যে ভাইরাসটিকে এখনো হারাতে পারিনি। তাই হাত, মুখ ধোয়ার অভ্যাস টিকিয়ে রাখতে হবে।’
ব্রিটেনের অধিকাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ কোনো না কোনো ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন। এখন দেশটি সহায়ক হিসেবে বুস্টার ডোজ দিচ্ছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























