আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১০:৫৯, ৩ জুন ২০২১
করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৩৭ লাখ
ফাইল ছবি
করোনায় প্রতিদিন আক্রান্ত হচ্ছেন আরও অসংখ্য মানুষ, সেইসাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তদের মৃত্যুর সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ২৪ লাখ ১১ হাজার ৩৯৬। এর মধ্যে মারা গেছে ৩৭ লাখ ৬ হাজার ২৯৯ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৫ কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৭১০ জন।
চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০১৯ সালের ডিসেম্বরে। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরপর ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ওই বছরেরই ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আর কোনো দেশ যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৫৪ হাজার ৩০৫। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ১১ হাজার ২০ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৫১১ জন।
করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ৯৮৮। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৩৮ হাজার ১৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৬৩ লাখ ৮২ হাজার ৮৯৭ জন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনা সংক্রমণে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৭ লাখ ২০ হাজার ৮১। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ৬৭ হাজার ৭০৬ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৫১ লাখ ৬৮ হাজার ৩৩০ জন।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























