আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:৩৪, ৩ জুন ২০২১
মালয়েশিয়ার আকাশসীমায় ১৬ চীনা যুদ্ধবিমান
চীনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে মালয়েশিয়া। ১৬টি চীনা যুদ্ধবিমান মালয়েশিয়ান সারাওয়াক রাজ্যের জলসীমার ওপর দিয়ে উড়ে গেছে।
দক্ষিণ চীন সাগরের এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে থাকে মালয়েশিয়া। এ ঘটনায় দেশটির চীনা রাষ্ট্রদূতকে তলব করা হবে বলে জানা গেছে।
বুধবার (২ জুন) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। জানা গেছে, দক্ষিণ চীন সাগরের ওপর সন্দেহজনক কার্যকলাপ দেখে একটি ট্রান্সপোর্ট বিমানকে ইন্টারসেপ্ট করতে গিয়েছিল এসব চীনা যুদ্ধবিমান। ঘটনার পর চীন জানিয়েছে, তাদের বিমান আন্তর্জাতিক আইন মেনেই চলছিল।
তবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে জাতীয় সার্বভৌমত্বের প্রতি গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেছে। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাকেই নিজের বলে দাবি করে চীন। তবে মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনাই, তাইওয়ান এবং ভিয়েতনাম এ দাবির বিরোধিতা করে আসছে। গত কয়েকবছরে এ নিয়ে উত্তেজনা বেড়েছে।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























