ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ৩ জুন ২০২১
আপডেট: ১৪:৩২, ৩ জুন ২০২১

ভারতে আবারও বাড়ছে সংক্রমণ, মৃত্যু ২৮৮৭

ভারতে গত কিছুদিন সংক্রমণ কিছুটা কমলেও দৈনিক সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। তবে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৩৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছে ২ হাজার ৮৮৭ জন।

একদিন আগেই আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৩২ হাজার ৭৮৮। একই সময়ে মারা গেছে ৩ হাজার ২০৭ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও মৃত্য কমেছে।

এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লাখ ছাড়িয়ে গেছে। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ১১ হাজার ৪৯৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে উঠেছে ২ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৫৮৪ জন।

গত দু’দিনে দৈনিক সংক্রমণ কিছুটা বেড়েছে। কিন্তু যে পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে তার থেকে অনেক বেশি সুস্থ হয়ে উঠছেন। ফলে সক্রিয় রোগীর সংখ্যা কমতে শুরু করেছে।

গত দু’সপ্তাহের বেশি সময় ধরে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৩ হাজার ৪১৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা-পরীক্ষা হয়েছে সাড়ে ২১ লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণের হার ৬ দশমিক ২১ শতাংশ। যা গত দু’দিনের চেয়ে কম।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়