ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮, ৩ জুন ২০২১
আপডেট: ১২:০২, ৪ জুন ২০২১

১৫ দিনের ব্যবধানে আসছে সূর্যগ্রহণ, প্রাকৃতিক পরিবর্তনের আশঙ্কা!

বছরের প্রথম চন্দ্রগ্রহণ ছিল গত ২৬ মে। এর ১৫ দিনের ব্যবধানে আসছে বছরের প্রথম সূর্যগ্রহণ। জ্যোতিষশাস্ত্র মতে এমন ঘটনা অশুভকে সংকেত করে।

জানা গেছে, আগামী ১০ জুন দুপুর ১টা ৪২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪১ মিনিট পর্যন্ত স্থায়ী হবে সেই গ্রহণ। যা আমেরিকার উত্তর ভাগ, রাশিয়া, গ্রিনল্যান্ড, উত্তর কানাডা, ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং এশিয়া থেকে আংশিক ভাবে দেখা যাবে। ভারত উপমহাদেশ থেকেও এই সূর্যগ্রহণ আংশিকভাবে দেখতে পাওয়া যাবে।

তবে মাত্র ১৫ দিনের মধ্যে দুটি গ্রহণ সংঘটিত হওয়ার ফলে প্রাকৃতিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হতে পারে এমনটাই ধারনা করা হচ্ছে।

জ্যোতিষশাস্ত্র মতে ১৫ দিনের ব্যবধানে দুটি গ্রহণ হওয়া অশুভ সংকেত বয়ে আনে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, গ্রহণ চলাকালীন কোনো শুভ কাজ করাই নাকি ঠিক নয়। এর প্রভাব পুরো বিশ্বের উপর পড়তে পারে।

উল্লেখ্য, এই সূর্যগ্রহণ পূর্ণগ্রাস না হলেও রিং অব ফায়ার গ্রহণ হবে এটি । অর্থাৎ এ ক্ষেত্রে চাঁদের ছায়া সূর্যের উপর পড়ে প্রায় ৯৯ শতাংশই ঢেকে দেবে। ফলে হিরের আংটির মতো দেখাবে সূর্যকে। চন্দ্রগ্রহণের ১৫ দিনের মধ্যেই হতে চলেছে ২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ।

সূত্র: কলকাতা ২৪*৭, নিউজ১৮

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়