আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:৪৩, ৪ জুন ২০২১
আমেরিকার নিষেধাজ্ঞায় খাদ্য ও ওষুধ কিনতে পারছে না ইরান
ফাইল ছবি
জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের ভোট দেয়ার অধিকার কেড়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরান খাদ্য ও জরুরি ওষুধ কিনতে পারছে না। অথচ সে বিষয়টি উপেক্ষা করে চলেছে জাতিসংঘ।
বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় জাওয়াদ জারিফ এক টুইটার পোস্টে জানিয়েছেন, কাগজে-কলমে জাতিসংঘ ইরানকে তার ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে। একদিন আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভলকানো বোজরিখকে লেখা এক চিঠিতে জানিয়েছেন, ইরানকে ভোটের অধিকার ফিরে পেতে হলে এক কোটি ৬২ লাখ ৫১ হাজার ডলার পরিশোধ করতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
এ সম্পর্কে জাওয়াদ জারিফ তার টুইটার বার্তায় লিখেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিষয়টি জাতিসংঘ মোটেই বিবেচনা করেনি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান খাদ্য কেনার মত জরুরি কাজে অর্থ ব্যয় করতে পারছে না সে বিষয়টিও উপেক্ষিত থেকে গেছে।
জাতিসংঘ সনদের ১৯ নম্বর অনুচ্ছেদ অনুসারে যেসব দেশ দুই বছর জাতিসংঘকে বার্ষিক চাঁদা দিতে ব্যর্থ হবে, সাধারণ পরিষদে তাদের ভোটের অধিকার বাতিল হবে। এই কারণে ইরান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কমোরোস, কঙ্গো, লিবিয়া, নাইজার, সাও তোমে এন্ড প্রিনসিপ, দক্ষিণ সুদান এবং জিম্বাবুয়ের ভোটের অধিকার বাতিল করা হয়েছে।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে থাকা অর্থ সংগ্রহ করতে পারছে না ইরান। ফলে জাতিসংঘের চাঁদা দিতে পারেনি দেশটি।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত

























