আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১১, ৪ জুন ২০২১
আপডেট: ১৬:১০, ৪ জুন ২০২১
আপডেট: ১৬:১০, ৪ জুন ২০২১
কাবুলে বোমা বিস্ফোরণে নিহত ৮
আফগানিস্তানের রাজধানী কাবুলে দুইটি মিনিবাসে পৃথক বোমা বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
বৃহস্পতিবার (৩ জুন) এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে কাবুলের পুলিশ মুখপাত্র ফেরদৌস ফারামার্জ বলেন, প্রথম বিস্ফোরণটি দক্ষিণ-পশ্চিম কাবুলের একটি রাস্তায় শিয়া হাজারা সম্প্রদায়ের আশপাশের জনপদের কাছে ঘটে। সেই বিস্ফোরণে চারজন নিহত হন। কিছুক্ষন পর কয়েক কিলোমিটার দূরে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
উল্লেখ্য, আফগানিস্তানে সম্প্রতি শিয়াদের ওপর বারবার বোমা হামলার ঘটনা ঘটছে। গত সপ্তাহে কাবুলে দুটি বাসে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার ঘটনায় জঙ্গি সংগঠন আইএস-এর আফগানিস্তান শাখা দায় স্বীকার করেছে।
তবে বৃহস্পতিবারের হামলার ঘটনায় এখনও কোনো সংগঠন দায় স্বীকার করেনি।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























